মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ আজ পঞ্চগড় সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মারাত্মক ও দুরা রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়।
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগ স্ট্রোকে প্যারালাইসিস, থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত মোট ২৩ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে সর্ব মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ পঞ্চগড় সদর , জনদরদি, গরীব-দুঃখী মানুষের বন্ধু মানবতার উজ্জ্বল নক্ষত্র জনাব মোঃ আমিরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল হক।
মহিলা ভাইস চেয়ারম্যান ও সভাপতি জেলা যুব মহিলা লীগ মোছাঃ নিলুফার ইয়াসমিন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পঞ্চগড় সদর মোছাঃ লায়লা আঞ্জুমান ।
ও পঞ্চগড় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ মিয়া।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পরিবারগণ, বিভিন্ন পেশার মানুষ, ও সাংবাদিকগণ।
পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম বঙ্গকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও ধন্যবাদ জানান তিনি সব সময় দেশের গরিব দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সব সময় সাহায্য করে এসেছেন।
সকলের উপস্থিতিতে কিডনি রোগ ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের পরিবারের মাঝে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যরা সরকারিভাবে আর্থিক সহায়তা পেয়ে খুশি আত্মহারা।
একজনের সাথে কথা হলে তিনি জানান টাকার অভাবে চিকিৎসা করতে পারছিলাম না। এই আর্থিক সহায়তা পেয়ে এখন আমি চিকিৎসা করাতে পারবো আমি এই আর্থিক সহায়তা পেয়ে খুব আনন্দিত।
আমাদের গরিব- দুঃখী মানুষের জননেতা পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম।
তিনি আরো বলেন তার জন্য সব সময় মন থেকে দোয়া ও শুভকামনা রইল।
আমরা যেকোনো সময় যেকোনো সমস্যা নিয়ে চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম এর কাছে আসলে তিনি কখনোই আমাদের কে নিরাশ করেননি ও খালি হাতে ফেরাননি।
আমরা সব সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম কে যেমন পাশে পেয়েছি তেমনি ভবিষ্যতেও আমাদের পাশে চাই।

















