এখন ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ছিটমহল বিনিময়ের ৭ম বর্ষ পূর্তি উদযাপন

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ ছিটমহল বিনিময়ের ৭ম বর্ষ পূর্তি ও ৮ম বর্ষে পদার্পন করায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলের বাসিন্দারা।

এ উপলক্ষে সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের গাড়াতি ছিটমহল এলাকার মফিজার রহমান কলেজ মাঠের শহীদ মিনারের বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন, কেককাটা, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। এর আগে কলেজ মোড় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে গাড়াতি ছিটমহলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ।

এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান ও ছিটমহল আন্দোলনের নেতা মফিজার রহমানসহ বিলুপ্ত ছিটমহলের সহস্রাধিক অধিবাসী।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে ছিটমহল বিনিময়ের ৭ম বর্ষ পূর্তি উদযাপন

প্রকাশিত হয়েছে: ০৫:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২