
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ ছিটমহল বিনিময়ের ৭ম বর্ষ পূর্তি ও ৮ম বর্ষে পদার্পন করায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলের বাসিন্দারা।

এ উপলক্ষে সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের গাড়াতি ছিটমহল এলাকার মফিজার রহমান কলেজ মাঠের শহীদ মিনারের বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন, কেককাটা, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। এর আগে কলেজ মোড় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে গাড়াতি ছিটমহলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ।

এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান ও ছিটমহল আন্দোলনের নেতা মফিজার রহমানসহ বিলুপ্ত ছিটমহলের সহস্রাধিক অধিবাসী।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম