এখন ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় অবৈধভাবে ফ্রিজের মূল্য বৃদ্ধি, ভোক্তা অধিকারের জরিমানা

এস এম গোলাম রাবিব, নেত্রকোনা জেলা প্রতিনিধি -ঃ নেত্রকোনা পৌর শহরের ছোট বাজার এলাকায় মনি ইলেকট্রনিক্স নামক ফ্রিজের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও ৩০,০০০ টাকা জরিমানা।

আজ (১আগষ্ট) সোমবার দুপুরের সদর উপজেলার ছোট বাজার এলাকায় গোপন সূত্রে ভিত্তিতে, মনি ইলেকট্রনিক্স নামক ফ্রিজের দোকানে নেত্রকোনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

সরেজমিনে গিয়ে নেত্রকোনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেখেন, “মনি ইলেকট্রনিক্স” নামক ফ্রিজের দোকানে (KRT 315GB) কনকা ফ্রিজের প্রকৃত মূল্য ৩৯৭৬০ টাকাকে অবৈধভাবে বৃদ্ধি করে ৪৯৭০০ টাকা নির্ধারিত করে ২০% ছাড় দেখিয়ে ফ্রিজ বিক্রি করা হয়। এ সময় মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

নেত্রকোনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম বলেন, জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নেত্রকোনায় অবৈধভাবে ফ্রিজের মূল্য বৃদ্ধি, ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশিত হয়েছে: ০১:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২