
এস এম গোলাম রাবিব, নেত্রকোনা জেলা প্রতিনিধি -ঃ নেত্রকোনা পৌর শহরের ছোট বাজার এলাকায় মনি ইলেকট্রনিক্স নামক ফ্রিজের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও ৩০,০০০ টাকা জরিমানা।
আজ (১আগষ্ট) সোমবার দুপুরের সদর উপজেলার ছোট বাজার এলাকায় গোপন সূত্রে ভিত্তিতে, মনি ইলেকট্রনিক্স নামক ফ্রিজের দোকানে নেত্রকোনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
সরেজমিনে গিয়ে নেত্রকোনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেখেন, "মনি ইলেকট্রনিক্স" নামক ফ্রিজের দোকানে (KRT 315GB) কনকা ফ্রিজের প্রকৃত মূল্য ৩৯৭৬০ টাকাকে অবৈধভাবে বৃদ্ধি করে ৪৯৭০০ টাকা নির্ধারিত করে ২০% ছাড় দেখিয়ে ফ্রিজ বিক্রি করা হয়। এ সময় মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
নেত্রকোনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম বলেন, জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম