এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা আর নেই

অনলাইন ডেক্স -ঃ জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা (৮৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শনিবার (২৩ জুলাই) দুপুরে মরহুমের ছোট ছেলে কামরুল ইসলাম ভরসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবা কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। পারিবারিক বিরোধসহ বিভিন্ন জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ হয়নি।
করিম উদ্দিন ভরসা রংপুরের বিড়ি শিল্প নগরীখ্যাত কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন।  তিনি ১৯৯১ সালের নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা আর নেই

প্রকাশিত হয়েছে: ১০:০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২