মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরী যুবসমাজ নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। গ্রামীণ হাঁস ধরা খেলার আয়োজন করে তারা ঈদের আনন্দকে বর্ণিল করে তুলেছে।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুকুর পারে উৎসুক বিভিন্ন বয়সী মানুষ। সেখানে ছেড়ে দেয়া হয়েছে একটি হাঁস। হৈচৈ আর হাসি আনন্দে অংশ নিয়েছে পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরী গ্রামের মানুষ।

আজ বুধবার (১৩ জুলাই) দুপুরে প্রায় শতাধিক পুরুষ প্রতিযোগি হাঁস ধরা খেলার প্রতিযোগিতায় অংশ নেয়।
হাঁস ধরা খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলেদেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম দুলাল।
গ্রামীণ বিলুপ্তপ্রায় এসব খেলা দেখতে সকাল থেকেই আশপাশের কয়েক গ্রামের মানুষ যতনপুকুরী গ্রামের বিদ্যালয়ের পুকুর পারে ভীর করে।
গ্রামীণ হাঁস ধরা খেলা দেখতে আসা মিতি,হাসি,বাবু ও রবি জানান,বাব, চাচার মুখে শুনেছি পুকুরে হাঁস ধরা খেলার কথা। কিন্তু কোন দিন চোখে হাঁস ধরা খেলা দেখি নাই। আজ স্ব-চোখে হাঁস ধরা খেলা দেখলাম। হারিয়ে যাওয়া গ্রামীন হাঁস ধরা খেলা দেখে মজা পেলাম। বিলুপ্ত প্রায় পুরোনো দিনের এসব খেলা প্রতিবছর আয়োজন করার আহ্বান জানান আয়োজকদের প্রতি।
যতনপুকুরী যুব সমাজের আহবায়ক মো: রিফাত আহম্মেদ জানায়, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গ্রামীণ হাঁস ধরা খেলা প্রতিবছরই আয়োজন করা হবে বলে জানান।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম দুলাল বলেন, গ্রামীণ খেলাধূলা গুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি করতে যতনপুকুরী সমাজের এমন আয়োজন তরুণ
প্রজন্মের কাছে ইতিবাচক ভূমিকা রাখবে।
এবং আয়োজকদের প্রতি বছর গ্রামীণ খেলাধুলাগুলো চালিয়ে যাওয়ার জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
















