এখন ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ডিগবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদ্বোধন

বিশেষ সংবাদদাতা -ঃ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ‘মাদককে না বলি’ ‘খেলাধুলায় মেতে থাকি’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে ডিগবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২২’ইং। শনিবার (০২রা জুলাই)রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের সুস্তারী মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মশিউর রহমান, পি পি এম বার।সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি’র সভাপতিত্বে ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ও গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি মোঃ আশ্রাফ উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এসময় আরও উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড বিট ইনচার্জ মোঃ নুর আলম মিয়া, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাস্টার, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি রুহুল আমিন মন্ডল ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন মহাজন, সানরাইজ স্কুলের প্রধান শিক্ষক শহীদুল্লাহ, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো শাখার সাধারণ সম্পাদক হাজী ফারুক হোসেন, মেঘনা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোষাধক্ষ মন্ডল মোঃ মহিউদ্দিন সানি, প্রচার সম্পাদক, এ.আর মহসিন, শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি আক্তার হোসেন, শ্রমিক নেতা সাইফুদ্দীন, মশিউর রহমান বাবুই, সোহেল মাস্টার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মশিউর রহমান বলেন, ৬নং ওয়ার্ডের সুস্তারী মাঠ বলতেই পরিত্যক্ত জঙ্গল, লতা পাতায় ঘেরা মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আড্ডাস্থল হিসেবে মাদকের স্পট নামে পরিচিত ছিল।একটি ঘর ছিল মাদকের সেটি আমি নিজে অভিযান চালিয়ে কয়েকদিন আগে ভেঙ্গে দিয়েছি। সেদিন আমি এলাকার যুবকদের কাছে ওয়াদা করে গিয়েছিলাম এখানে একটি খেলার মাঠ করবো। আর তাই এ ওয়ার্ডের বিট ইনচার্জ, ওয়ার্ডের জনপ্রতিনিধি ও আশ্রাফ উদ্দিনের উদ্যোগে আজ সকলের প্রচেষ্টায় খোলা জায়গাটিকে একটি সুন্দর খেলার মাঠ তৈরী করতে পেরেছি।

আমি বরাবরের মতো বলছি যারা যারা মাদকের সাথে জড়িত এখনো সময় আছে আমাদের সাথে যোগাযোগ করে ভালো হয়ে যান আর তা না হলে কাউকে ছাড় দেয়া হবে না। আজ থেকে এ মাঠটিকে মানুষ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ স্পোর্টিং ক্লাব নামে চিনবে। এলাকার সকল জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।তাই এই এলাকার আগামী প্রজন্ম যাতে মাদকের গ্রাস থেকে মুক্ত থাকতে পারে সে জন্যই এখানে যে মাদক ব্যবসায়ীর আস্তানা ছিলো তা উচ্ছেদ করা হয়েছে। আর এই মাঠটিকে উন্মুক্ত খেলার মাঠ করা হয়েছে। এসময় নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি বলেন, আমি সব সময় মাদকের বিরুদ্ধে কথা বলেছি। মাদকের বিরুদ্ধে সব সময় আমার অবস্থান ছিলো।মাদক বিক্রি, মাদক খাওয়া, মাদক বেচাকেনা বন্ধ করার জন্য যা যা করতে হয় তা আমি করবো। আপনারা যারা মা-বোন রয়েছেন আপনারা আপনাদের সন্তান যারা মাদক খায় ও বিক্রি করে তাঁদেরকে সাবধান করেন।

তাদেরকে বলেন যা করেছো করেছো এতদিন এখন থেকে বন্ধ করো। না হলে এটা কঠিন ভাবে পদক্ষেপ নেয়া হবে। আজকে মাদক বিক্রি শুধু আমাদের ৬ নং ওয়ার্ডে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো বাংলাদেশকে মাদকমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর এ উদ্যোগের সাথে শপথ নিয়েছি প্রত্যেকে যার যার ওয়ার্ড কে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ডিগবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২