এখন ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জনসচেতনতামূলক সভা

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার দূঢ় প্রত্যয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)’র উদ্যোগে রবিবার বিকালে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। “মাদক বিষয়ে হই সচেতন, আসুন মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি, মাদকমুক্ত পরিবার গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ক্যাম কমান্ডার হাদিয়ার রহমান হাদী এর নেতৃত্বে সকলের মাঝে লিফলেট বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনুছ আলী সহকারী পরিচালক- কুড়িগ্রাম ব্যাটেলিয়ন (২২ বিজিবি) , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুর ছবুর -চেয়ারম্যান ১ নং পাথরডুবি ইউনিয়ন, কায়সার আলী, প্রধান শিক্ষক- বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবুল বাসার- সাবেক সাধারণ সম্পাদক- বাংলাদেশ আওয়ামীলীগ পাথর ডুবি ইউনিয়ন শাখা ও প্রমুখ। এ উপলক্ষে সহকারী পরিচালক ইউনুস আলী বলেন, মাদকের ছোবল থেকে তরুন ও যুব সমাজকে রক্ষা করতে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। তিনি আরো বলেন, মাদক একটি বহুমুখী ও বাহুতান্ত্রিক জটিল সমস্যা। দেশের যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে হলে সমাজের সকলস্থরে মাদকের কুফল সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জনসচেতনতামূলক সভা

প্রকাশিত হয়েছে: ০১:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২