
আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার দূঢ় প্রত্যয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)'র উদ্যোগে রবিবার বিকালে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। “মাদক বিষয়ে হই সচেতন, আসুন মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি, মাদকমুক্ত পরিবার গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ক্যাম কমান্ডার হাদিয়ার রহমান হাদী এর নেতৃত্বে সকলের মাঝে লিফলেট বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনুছ আলী সহকারী পরিচালক- কুড়িগ্রাম ব্যাটেলিয়ন (২২ বিজিবি) , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুর ছবুর -চেয়ারম্যান ১ নং পাথরডুবি ইউনিয়ন, কায়সার আলী, প্রধান শিক্ষক- বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবুল বাসার- সাবেক সাধারণ সম্পাদক- বাংলাদেশ আওয়ামীলীগ পাথর ডুবি ইউনিয়ন শাখা ও প্রমুখ। এ উপলক্ষে সহকারী পরিচালক ইউনুস আলী বলেন, মাদকের ছোবল থেকে তরুন ও যুব সমাজকে রক্ষা করতে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। তিনি আরো বলেন, মাদক একটি বহুমুখী ও বাহুতান্ত্রিক জটিল সমস্যা। দেশের যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে হলে সমাজের সকলস্থরে মাদকের কুফল সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম