টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবানের আলীকদমে আলীকদম সেনা জোনের উদ্যোগে “আলীকদম সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২” ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
আজ ২৪শে জুন (শুক্রবার) বিকাল ০৩ ঘটিকায় আলীকদম সেনানীবাস মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে আলীকদম একাদশ ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে লামা একাদশ গোলটি পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। নির্ধারিত সময়ের মধ্যে উভয়পক্ষে আর কোনো গোল না হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়।ট্রাইব্রেকারে লামা একাদশকে ০১-০০ গোলে হারিয়ে আলীকদম একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় প্রধান অতিথী হিসেবে আলীকদম সেনা জোন কমান্ডার মঞ্জুরুল হাসান পিএসসি, বিশেষ অতিথী হিসেবে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএস,সি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথীর বক্তব্যে মঞ্জুরুল হাসান পিএসসি বলেন, তোমরা যুব সমাজ একত্রিত হয়ে দেশের উন্নয়নে কাজ করবে, খেলাধুলার মাধ্যমে একে অন্যের পাশে থেকে বিশ্বাস অর্জন করবে,এবং নিয়মিত খেলাধুলা চালিয়ে যাবে।
উপজেলা চেয়ারম্যান খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, নিয়মিত খেলাধুলায় শরীর সুস্থ থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, দেহের শক্তি বৃদ্ধি পায়, খেলাধুলা দীর্ঘজীবি হওয়ার প্রেরনা যোগায়।
















