মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ সারা দেশের ন্যায় পঞ্চগড়েও ভিটামিন এ প্লাস ক্যাস্পুল ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে পঞ্চগড় সদর হাসপাতালে সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুল হাসান ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এসময় ডাঃ আফরোজা বেগমসহ জেলা স্বাস্থ্যবিভাগে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার ৫ টি উপজেলা ও ১ টি পৌরসভায় ১ হাজর ৭৭ টি কেন্দ্রে প্রায় দেড় লক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাস্পুল খাওয়ানো হবে।

















