এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদম উপজেলার দূর্গম ৪নং কুরুকপাতা ইউনিয়নে সেনাবাহিনী কতৃক ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম এলাকা ৪নং কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করেছে আলীকদম সেনা জোন।

১১ জুন শনিবার সকাল থেকে আলীকদম সেনা জোনের আয়োজনে সারাদিনব্যাপি কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আলীকদম সেনা জোনের মেজর ডা.আয়েশা সিদ্দিকা ও ক্যাপ্টেন ডাঃ মোহাম্মদ নুরুজ্জামান তূর্যের নেতৃত্বে একটি চিকিৎসক দল নারী পুরুষ ও শিশুসহ মোট ৩৮০ জন ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যাঁ, বাঙালীসহ সুবিধা বঞ্চিতদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষুধ বিতরণের পাশাপাশি ডায়রিয়া স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

কুরুকপাতা বাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসা ডায়রিয়া রোগী রাওয়ং ম্রো,তরিং ম্রো জানান, দূর্গম এলাকা হওয়ায় কুরুকপাতা ইউনিয়নে স্থায়ী কোন চিকিৎসা সেবা কেন্দ্র নেই । আমাদের দূর্গমে সেনাবাহিনীই একমাত্র ভরসা। হাত বাড়ালেই যে কোন সমস্যায় সেনাবাহিনী সবার আগে আমাদের পাশে এসে দাঁড়ায়।

স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজন লোক আসলেও তারা চলে যায়। অত্রাঞ্চলে ডায়রিয়া এখনও নিয়ন্ত্রণে রয়েছে। ডায়রিয়া ও ম্যালেরিয়া সহ বিভিন্ন দুর্যোগ নিয়ন্ত্রণে আলীকদম সেনা জোন সর্বদাই সেবা দিয়ে আসছেন।

আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মঞ্জুরুল হাসান জানান,বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কল্যাণে সর্বদা কাজ করে। অতীতে অত্র রিমোট এলাকার কেউ চিকিৎসা ও ঔষুধের অভাবে মৃত্যু বরণ করেনি, আগামীতেও করবে না। যেকোন দূর্যোগে সেনাবাহিনী দেশ ও জনগণের কল্যাণে নিজেদের প্রাণ দিতে সদা প্রস্তুত।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আলীকদম উপজেলার দূর্গম ৪নং কুরুকপাতা ইউনিয়নে সেনাবাহিনী কতৃক ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৬:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২