এখন ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর নির্ধারণসহ নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স বৃদ্ধি ও ফি বাড়ানোসহ আট দফা দাবি

বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর এবং ছেলেদের ১৮ বছর নির্ধারণসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রাররা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি, পঞ্চগড়-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন নিকাহ রেজিস্ট্রাররা।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে বিবাহের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স ২১ বছর এবং নারীর ১৮ বছর নির্ধারিত রয়েছে। তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে পুরুষের ১৮ বছর এবং নারীর ১৬ বছর বয়সে বিয়ের সুযোগ রয়েছে। তাই বাংলাদেশের সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিবাহের বয়স পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
তারা আরও দাবি করেন, নির্ধারিত বয়সে বিয়ের সুযোগ না থাকায় অনেক তরুণ-তরুণী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। এর ফলে সামাজিক নানা সমস্যা তৈরি হচ্ছে এবং বাল্যবিয়ের প্রবণতাও বাড়ছে বলে তারা মনে করেন।
মানববন্ধন থেকে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর এবং ছেলেদের ১৮ বছর নির্ধারণ, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং পিতার অবর্তমানে তার পুত্রকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের হয়রানি বন্ধ, ডিও লেটার প্রথা বন্ধ, বিবাহ রেজিস্ট্রারদের ফি বৃদ্ধি এবং বিবাহ ও তালাকের ক্ষেত্রে নোটারি পাবলিকের হলফনামা প্রথা বন্ধ করার দাবিও জানান তারা।
মানববন্ধনে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের সভাপতি এ আর এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মো. হাবিবুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি আরাফাত ইদ্রিস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বোদা উপজেলা শাখার সভাপতি মাশরুল আলম রাজু, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি আব্দুল মোতালেব, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুল আলম এবং তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি আজমত আলীসহ জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা তাদের আট দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৫:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬