এখন ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিমন্ত্রী হিসেবে প্রথম সফরে চেম্বারের সংবর্ধনা; উত্তরাঞ্চলের উন্নয়ন, বাংলাবান্ধা বন্দর, সুগার মিল ও ২৫০ শয্যা হাসপাতাল চালুর আশ্বাস

পঞ্চগড় চেম্বার অব কমার্সের সংবর্ধনায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, উত্তরাঞ্চলের জন্য আলাদা বাজেটের আশ্বাস

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই ছিল পঞ্চগড়ে তাঁর প্রথম আনুষ্ঠানিক সংবর্ধনা।
শনিবার (১৯ জুলাই) বিকেলে পঞ্চগড় চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। সরকার গঠনের পাঁচ মাস পূর্ণ হতে চলেছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদেরকে কিছু সময় দিন। আমরা উত্তরাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। উত্তরাঞ্চলের জন্য আলাদাভাবে বাজেট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন খাত নিয়ে ধারাবাহিকভাবে কাজ করছে। বিশেষ করে বাংলাবান্ধা স্থলবন্দর, চা শিল্প এবং সীমান্তভিত্তিক বাণিজ্যের সম্ভাবনাকে আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা পঞ্চগড় সুগার মিল পুনরায় চালুর বিষয়েও সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আগামী আগস্ট মাসেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
অনুষ্ঠানে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরিফ হোসেন সভাপতিত্ব করেন। চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় চেম্বারের পরিচালক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সিনিয়র সহ-সভাপতি আবু হিরন, কোষাধ্যক্ষ সফিউজ্জামান পাটোয়ারী রুবেল, পরিচালক হায়াতুন আলম, কামরুজ্জামান শাহান শাহ, সোহেল রানা মানিক, রায়হানুল আলম প্রধান এবং হারুন অর রশীদ বাবু।
বক্তারা জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

প্রতিমন্ত্রী হিসেবে প্রথম সফরে চেম্বারের সংবর্ধনা; উত্তরাঞ্চলের উন্নয়ন, বাংলাবান্ধা বন্দর, সুগার মিল ও ২৫০ শয্যা হাসপাতাল চালুর আশ্বাস

পঞ্চগড় চেম্বার অব কমার্সের সংবর্ধনায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, উত্তরাঞ্চলের জন্য আলাদা বাজেটের আশ্বাস

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬