এখন ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা, ৫ আগস্ট জাঁকজমকপূর্ণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা, ৫ আগস্ট জাঁকজমকপূর্ণ কর্মসূচির ঘোষণা

পঞ্চগড় প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ আগস্ট দিবসটি যথাযোগ্য মর্যাদা ও জাঁকজমকপূর্ণ কর্মসূচির মাধ্যমে পালনের লক্ষ্যে এ সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
রবিবার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় জানানো হয়, আগামী ৫ আগস্ট পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পঞ্চগড় জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, এনসিপির মোকাদ্দেসুর রহমান সান এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনরা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ, আহতদের প্রতি সম্মান প্রদর্শন এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দিবসটির কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জুলাই যোদ্ধা, আহত ও নিহত পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা, ৫ আগস্ট জাঁকজমকপূর্ণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা, ৫ আগস্ট জাঁকজমকপূর্ণ কর্মসূচির ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৮:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬