এখন ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানে ছুরি ও চাপাতিসহ আটক; পিসিপিআর যাচাইয়ে মিলেছে একাধিক ছিনতাই মামলার তথ্য।

ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার, একাধিক মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) কাজী ফেরদাউস-এর নেতৃত্বে থানার একটি আভিযানিক দল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফতুল্লা থানার দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশ থেকে মো. রাশেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত কুদ্দুসের ছেলে।
গ্রেফতারের সময় তার দখল থেকে বিভিন্ন আকৃতির মোট ১৬টি দেশীয় অস্ত্র, যার মধ্যে ছুরি ও চাপাতি রয়েছে, উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকার মাধ্যমে অস্ত্রগুলো জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃত রাশেদের পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানে ছুরি ও চাপাতিসহ আটক; পিসিপিআর যাচাইয়ে মিলেছে একাধিক ছিনতাই মামলার তথ্য।

ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার, একাধিক মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬