এখন ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
লাঠুয়াপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে দ্রুত প্রতিবেদন ও স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে পঞ্চগড়ে কৃষিজমি ভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়ঃ পঞ্চগড়ে ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ

গেলো ৩০ জুন উজান থেকে নেমে আসা পানির চাপে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাঠুয়াপাড়া এলাকার শতাধিক কৃষকের কৃষিজমি ভাঙনের প্রতিবেদন প্রচারের পর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়ায় এবং প্রধানমন্ত্রীর নির্দেশে পরিদর্শন শেষে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
কৃষকদের পাশে থেকে পঞ্চগড় জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের নিয়ে আজ শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ছয়টায় পঞ্চগড়ের লাঠুয়াপাড়া এলাকা পরিদর্শন শেষে এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সাম্প্রতি ভাঙ্গনের ভিডিও চিত্রটি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই তিনি ডেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও জেলা প্রশাসনকে আগামী রবিবারের মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে কৃষি জমি ভাঙন রোধে স্থায়ী এবং টেকসই সমাধান বাস্তবায়নে কাজ করবে সরকার।

বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, সারা দেশে প্রায় ৪৩ লক্ষ কৃষককে কৃষক কার্ড এর আওতায় নিয়ে আসা হচ্ছে। এর মাধ্যমে কৃষকরা সার, বীজ ও কীটনাশক সহায়তার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। এছাড়া, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি ভবিষ্যতে খাদ্য বিদেশে রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

লাঠুয়াপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে দ্রুত প্রতিবেদন ও স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে পঞ্চগড়ে কৃষিজমি ভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রকাশিত হয়েছে: ১১:২৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬