
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারী দলের অবস্থান এবং অনতিবিলম্বে রায় বাস্তবায়নের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুস্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা জজকোটের সামনে থেকে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এতে ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী গিয়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুস্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,জেলা জামায়াতের আমির মো: ইকবাল হোসাইন,জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা
জাগপার সহ-সভাপতি সামসুজ্জামান নয়ন সহ প্রমুখ।
বক্তারা বলেন,সরকারের প্রধানমন্ত্রীর আশে পাশে যারা আছে তারা ভারতের দালাল,তারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সদস্য। না হলে আপনাকে গনভোটের রায় বাস্তবায়ন করতে দেবে না কেন।
বক্তারা আলো বলেন,অবিলম্বে জনগণ গণভোটের জয় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
















