এখন ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ঘটনাস্থল থেকে উদ্ধার ভাঙা গাড়ির কাঁচ; সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি

মতলব উত্তরে রাস্তার পাশে রক্তাক্ত মরদেহ উদ্ধার, অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহতের ধারণা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের শিবপুর গ্রামে রাস্তার পাশ থেকে রবীন্দ্র সরকার (৪৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
নিহত রবীন্দ্র সরকার শিবপুর গ্রামের হরিপদ সরকারের ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) ভোরে শিবপুর গ্রামের নিজ বাড়ির সামনে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সংলগ্ন সড়কের নিচে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাতে রবীন্দ্র সরকার বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মঙ্গলবার সকালে রতন বাবু নামে এক পথচারী ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত মরদেহটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ভাঙা গাড়ির কাঁচের টুকরো উদ্ধার করা হয়েছে। এসব আলামত জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ভাঙা গাড়ির কাঁচ জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঘটনাস্থল থেকে উদ্ধার ভাঙা গাড়ির কাঁচ; সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি

মতলব উত্তরে রাস্তার পাশে রক্তাক্ত মরদেহ উদ্ধার, অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহতের ধারণা

প্রকাশিত হয়েছে: ০১:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬