
বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৯ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল আদমদীঘি থানার শাঁওইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় একটি মুদির দোকানের উত্তর পাশে রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শাঁওইল বাজার এলাকার বাসিন্দা মো. জাহিদুল ইসলাম (৩৮) এবং মঙ্গলপুর গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর মন্ডল (৩৫)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।













