এখন ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পঞ্চগড়ে জেলা পর্যায়ে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জেলা পর্যায়ে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং এসইডিপি-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইম কবির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা এবং জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। তারা শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন, গবেষণা এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন।
এছাড়া বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ.এস.এম. মাজেদ উর রহমান।
আয়োজক সূত্রে জানা যায়, জেলার পাঁচটি উপজেলার প্রতিটি থেকে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন করে মোট ১০০ জন শিক্ষক অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। একই সঙ্গে পাঁচটি উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্ট-আপ আইডিয়া উপস্থাপন করেন।
প্রতিযোগিতা শেষে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বোদা সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড় এবং তৃতীয় স্থান অর্জন করে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, তেতুলিয়া।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রদর্শিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে জেলা পর্যায়ে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পঞ্চগড়ে জেলা পর্যায়ে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬