এখন ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির বার্তা ছড়িয়ে দিতে নানা আয়োজনে দিনব্যাপী কর্মসূচি

উৎসাহ-উদ্দীপনায় পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিবসটির উদ্বোধন করা হয়।
পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করেন। উদ্বোধনের পর আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত | শোভাযাত্রা ও আলোচনা সভা

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরবর্তীতে জেলা জজ আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহবুব আলী মুরাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি নিজেই এবং আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলুল হক বারী, জেলা পারিবারিক আদালতের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিম ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং সরকারি কৌশলী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
জেলা লিগ্যাল এইড অফিসার লিমেন্ড রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মহসিনা খাতুন ও অ্যাডভোকেট আবুল হোসেনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির বার্তা ছড়িয়ে দিতে নানা আয়োজনে দিনব্যাপী কর্মসূচি

উৎসাহ-উদ্দীপনায় পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৩:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬