এখন ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গাবতলী, মহাখালী ও সায়দাবাদ ছাড়া অন্য কোথাও আন্তঃজেলা বাস কাউন্টার চলবে না—অমান্য করলে জেল-জরিমানা

ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার সরাতে ৭ দিনের নির্দেশ

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানী ঢাকা মহানগরের ভেতরে নির্ধারিত তিনটি বাস টার্মিনাল ছাড়া অন্য সব স্থানে থাকা আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার রাতে ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সারওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরের ভেতরে কেবলমাত্র গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ বাস টার্মিনাল—এই তিনটি নির্ধারিত আন্তঃজেলা বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও নাইট কোচ কাউন্টার পরিচালনা করা যাবে না। ইতোমধ্যে যেসব স্থানে এ ধরনের কাউন্টার রয়েছে, সেগুলোকে সাত দিনের মধ্যে স্ব-উদ্যোগে অপসারণ বা স্থানান্তর করতে বলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সড়ক পরিবহন আইনসহ অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিলসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদনহীনভাবে মহানগরের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার স্থাপন, যাত্রী ওঠানামা ও অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে রাতের বেলাতেও রাজধানীতে যানজটের সৃষ্টি হচ্ছে।
ডিএমপি মনে করছে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নগরবাসীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে অবৈধ ও অনুমোদনহীন নাইট কোচ কাউন্টার অপসারণ অত্যন্ত জরুরি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গাবতলী, মহাখালী ও সায়দাবাদ ছাড়া অন্য কোথাও আন্তঃজেলা বাস কাউন্টার চলবে না—অমান্য করলে জেল-জরিমানা

ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার সরাতে ৭ দিনের নির্দেশ

প্রকাশিত হয়েছে: ০৮:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬