এখন ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গোদনাইল বাগপাড়া এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ—দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, হতাহতের খবর নেই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ধ হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, টিনের চাল উড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হোটেলটির টিনের চাল উড়ে গিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৯ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সেমিপাকা বন্ধ হোটেলটির টিনের চাল দিয়ে ঘন ধোঁয়া বের হচ্ছে। এ সময় আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে নিরাপদ স্থানে সরে যান। কিছুক্ষণ পর হোটেলের ভেতরে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং টিনের চাল উড়ে যায়।

স্থানীয়রা জানান, খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, “শাহিদা নামে এক নারী সেমিপাকা একটি দোকানে ভাতের হোটেলটি পরিচালনা করতেন। প্রতিদিনের মতো বিকেল পর্যন্ত বেচাবিক্রি শেষে তিনি হোটেল বন্ধ করে চলে যান। তবে ধারণা করা হচ্ছে, ভেতরে চুলা জ্বালানো ছিল। অতিরিক্ত তাপের কারণে গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে।”
তিনি আরও জানান, “বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোদনাইল বাগপাড়া এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ—দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, হতাহতের খবর নেই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ধ হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, টিনের চাল উড়ে আতঙ্ক

প্রকাশিত হয়েছে: ১০:১৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬