এখন ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মেয়াদোত্তীর্ণ হওয়ায় একযোগে বিলুপ্ত ঘোষণা; নতুন কমিটি গঠনের প্রস্তুতির ইঙ্গিত

বগুড়ায় ছাত্রদলের ১১৮৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত, সাংগঠনিক কার্যক্রমে গতি আনতেই সিদ্ধান্ত

বিশেষ সংবাদদাতাঃ বগুড়া জেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের একযোগে এক হাজারেরও বেশি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে জেলার অধীনস্ত ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড পর্যায়ের মোট ১১৮৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম।
তিনি জানান, বগুড়া জেলা ছাত্রদলের অধীনস্ত সব উপজেলার ইউনিয়ন, পৌর শাখার আওতাধীন ওয়ার্ড কমিটিগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনকে শক্তিশালী ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের নেতারা জানিয়েছেন, বগুড়া জেলায় ইউনিয়ন ও পৌর শাখার অধীনে মোট ১১৮৮টি ওয়ার্ড কমিটি ছিল। এসব কমিটির অনেকগুলোর মেয়াদ দীর্ঘদিন আগে শেষ হয়ে গেলেও নতুন কমিটি গঠন করা হয়নি। ফলে সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল।
এ অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে সব ওয়ার্ড কমিটি একযোগে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, আগামী দিনে তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব তুলে আনতে দ্রুত সময়ের মধ্যে নতুন করে ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংগঠনের সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ছাত্র সংগঠনগুলোর এ ধরনের পুনর্গঠন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মেয়াদোত্তীর্ণ হওয়ায় একযোগে বিলুপ্ত ঘোষণা; নতুন কমিটি গঠনের প্রস্তুতির ইঙ্গিত

বগুড়ায় ছাত্রদলের ১১৮৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত, সাংগঠনিক কার্যক্রমে গতি আনতেই সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: ১২:০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬