এখন ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ভোররাতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান নারী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত নারীকে একটি ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তিনি ভিক্ষুক ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন এবং ড্রাম ট্রাকটি জব্দ করেন।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার গণমাধ্যমকে জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভোররাতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান নারী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬