এখন ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফেসবুক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা আইনজীবী পান্নার

যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

ডেক্স রিপোর্টঃ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আর আইনি লড়াই করবেন না বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, “যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিওবার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।”

তিনি জানান, রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও এখনো আনুষ্ঠানিক নিয়োগপত্র পাননি।
তিনি বলেন, “চিঠি হাতে পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব।”

অন্যদিকে, সম্প্রতি তার সহকর্মী ও বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তিনি তার পক্ষে লড়বেন বলে জানান।

এ ছাড়া ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি সহায়তা দেওয়ার ঘোষণাও দেন জেড আই খান পান্না।

এ ঘোষণার পর আইনি অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। অনেকে বিষয়টিকে বিচারিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ফেসবুক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা আইনজীবী পান্নার

যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

প্রকাশিত হয়েছে: ০৬:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫