
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ ” দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ।
এ উপলক্ষে প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পঞ্চগড় সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রাণীসম্পদ অফিস কার্যালয় চত্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী প্রাণিসস্পদ মেলা উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
পরে প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৫ টি স্টলে গবাদিপশু পাখি , হাঁস মুরগি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
এসময় সদর উপজেলা নিবার্হী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সদর ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) মোহন মিনজি জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নূরুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মরিয়ম রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।













