এখন ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায় স্ত্রীর মৃত্যু ও নবজাতকের মৃত্যু—প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ যুবলীগ নেতা সুমনের

হাতকড়ায় বাঁধা যুবলীগ নেতার আর্তনাদ, স্ত্রী-সন্তানের লাশের পাশে অশ্রুসিক্ত সুমন

ডেক্স রিপোর্টঃ নারায়ণগঞ্জের বন্দরে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। গ্রেপ্তার অবস্থায় স্ত্রী ও নবজাতক সন্তানকে হারিয়ে শোকে কাতর এক যুবলীগ নেতা জানাজায় অংশ নিতে হাতকড়া পরেই ফিরে আসেন নিজের ঘরে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা সুমন (৩৫) বন্দর থানার সোনাকান্দা এলাকার বাসিন্দা এবং স্থানীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত।

গত ৬ নভেম্বর (শুক্রবার) রাতে “ডেভিল হান্ট” নামের এক বিশেষ অভিযানে বন্দর থানা পুলিশ সুমনকে গ্রেপ্তার করে। তাকে স্থানীয় নানা মামলার আসামি হিসেবে দেখানো হয় এবং পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এদিকে, ৯ নভেম্বর (রবিবার) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সুমনের স্ত্রী হাফেজা বেগম (৩০) এক পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সন্তানকে হারানোর পর শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাফেজা বেগম। রাত সাড়ে ৮টার দিকে তিনিও মৃত্যুবরণ করেন।

স্ত্রী ও নবজাতকের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন সুমন। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয় জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে। পরে প্রশাসনের অনুমতিতে ১০ নভেম্বর (সোমবার) বাদ আছর প্যারোলে মুক্তি পেয়ে তিনি সোনাকান্দায় নিজ বাড়িতে আসেন।

হাতকড়া লাগানো অবস্থায় স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন সুমন। উপস্থিত হাজারো মানুষের বুকও ভারী হয়ে ওঠে এ দৃশ্যে।

জানাজার আগে তিনি আবেগঘন কণ্ঠে বলেন,

“আমার স্ত্রী যদি জীবদ্দশায় কারো মনে কষ্ট দিয়ে থাকে, আমি তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।”

এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাজারো মানুষ জানাজায় অংশ নিয়ে প্রার্থনা করেন মৃত মা ও শিশুর মাগফিরাতের জন্য।

দাফন শেষে পুলিশ পাহারায় সুমনকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক মহলেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। অনেকে প্রশাসনের কাছে ঘটনার তদন্ত দাবি করেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায় স্ত্রীর মৃত্যু ও নবজাতকের মৃত্যু—প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ যুবলীগ নেতা সুমনের

হাতকড়ায় বাঁধা যুবলীগ নেতার আর্তনাদ, স্ত্রী-সন্তানের লাশের পাশে অশ্রুসিক্ত সুমন

প্রকাশিত হয়েছে: ০৮:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫