এখন ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, নিহত এক

বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় দুর্ধর্ষ সন্ত্রাসী মো. সরোয়ার ওরফে বাবলা নিহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৫টায় নগরীর চান্দগাঁও এলাকায় নির্বাচনী গণসংযোগে সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। সে সময় তিনি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এতে আরও ২ থেকে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বিএনপির এক নেতা।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। তিনি হাসপাতালে যাচ্ছেন।

এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, নিহত এক

প্রকাশিত হয়েছে: ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫