স্টাফ রিপোর্টঃ অনলাইন নিউজ পোর্টাল ‘ক্রাইম লেটার’–এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়া লুৎফর রহমান টুটুলের হাতে আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল আইডি কার্ড হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার মাইনুদ্দিন মঈন টুটুলের হাতে আইডি কার্ড তুলে দেন। এ সময় ‘ক্রাইম লেটার’ পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আশাবাদ ব্যক্ত করা হয়।
আইডি কার্ড গ্রহণ শেষে টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান টুটুল বলেন, “আমি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থে সংবাদ পরিবেশনে প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ করে অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকতার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা বজায় রাখার চেষ্টা করব।”
সংবাদমাধ্যম নিয়ে ভুয়া আইডি কার্ড ও ভুয়া সাংবাদিকতা বন্ধে সক্রিয় অবস্থান নেওয়ার পাশাপাশি পাঠকদের আস্থা ধরে রাখতে নিরলসভাবে কাজ করবে ‘ক্রাইম লেটার’ টিম—এমন প্রত্যাশা প্রকাশ করেন উপস্থিত সকলেই।













