এখন ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরের সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক দর্জি ঢাকায় গ্রেফতার

বিশেষ সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

বুধবার(২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কোতয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১২টার দিকে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মানিক দর্জি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ এলাকার মৃত ইসহাক দর্জির পুত্র এবং মরহুমা আনোয়ারা বেগমের সন্তান। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মতলব উত্তরের সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক দর্জি ঢাকায় গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৫:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫