এখন ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বাংলাদেশ থেকে ইতালিতে আশ্রয়ের আবেদন রাজু আহমেদের

বিশেষ প্রতিনিধিঃ রাজনৈতিক নির্যাতন, জীবন-ঝুঁকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ইতালিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন ঢাকা সাভার উপজেলার মৃত মোতাহার আলী’র ছেলে সাভার মডেল থানা আওয়ামী যুবলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক রাজু আহমেদ তিনি বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। এ বিষয়ে ইতালির সরকারকে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন তিনি।

রাজু আহমেদের পাঠানো লিখিত আবেদনপত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সাল থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত সাভার মডেল থানা আওয়ামী যুবলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক পদ নিয়ে আওয়ামী লীগের সকল নেতা-কর্মিদের সাথে থেকে সক্রিয়ভাবে কাজ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে তিনি দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, ০৫ জুলাই ২০২৪ তারিখ থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরুর পর থেকে রাজনৈতিক পরিবেশ ভয়াবহ রূপ নেয়। বিরোধী দলের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নানাভাবে হামলা-মামলা শুরু হয়। এই পরিস্থিতিতে তিনি ব্যাপকভাবে হামলা ও শারীরিক ভাবে নির্যাতনের শিকারে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে গত ৫ আগস্ট ২০২৪ ইংরেজি সালে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিয়ে ভর্তি হোন,,,  রাজু’র দাবি, বিএনপি-জামায়াতের কর্মীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়, শারীরিকভাবে আঘাত করে এবং মিথ্যা মামলায় জড়িয়ে ফেলার চেষ্টা চালায়।

তিনি আরও জানান,  বিরোধী দলের সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হলে ৫ আগস্ট ২০২৪ থেকে ৯ আগস্ট ২০২৪ এই ৫ দিন  হাসপাতালে ভর্তি থাকতে হয়। এরপর থেকে তিনি জীবন নিয়ে আতঙ্কে ভুগতে থাকেন। মামলার ভয়, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রাণনাশের শঙ্কায় বাংলাদেশে নিরাপদভাবে বসবাস করা সম্ভব নয় বলে দাবি করেন রাজু আহমেদ।

এই প্রেক্ষাপটে ২৩ মে ২০২৫ তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে প্রথমে ভারত তার পর ভারত থেকে রোমানিয়া চলে যায়।  এরপর ৩ আগষ্ট ২০২৫ তারিখে রোমানিয়া থেকে তিনি ইতালিতে গিয়ে বর্তমানে ইতালিতেই অবস্থান করছেন এবং সেখান তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। নিজের ও পরিবারের জীবন রক্ষার স্বার্থে ইতালির সরকারের কাছে সুরক্ষা, আশ্রয় এবং শান্তিপূর্ণ জীবনযাপনের সুযোগ চান তিনি।

বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও অস্থিতিশীল পরিবেশের কারণে একের পর এক মানুষ বিদেশে নিরাপত্তা খুঁজছে। রাজু আহমেদ তার আবেদনপত্রে আন্তর্জাতিক মানবাধিকার নীতি অনুযায়ী ইতালির সরকারের সহায়তা কামনা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ইতালির সরকার তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক আশ্রয় দেবে এবং তার জীবন রক্ষার সুযোগ করে দেবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বাংলাদেশ থেকে ইতালিতে আশ্রয়ের আবেদন রাজু আহমেদের

প্রকাশিত হয়েছে: ১২:১৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫