এখন ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রশাসনের দোহাই দিয়ে চলছে ওপেন ইয়াবা ব্যবসা!

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার গেটপাড়া ব্রিজের অপর পারে প্রকাশ্যে চলছে ইয়াবা ব্যবসা। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর বেগম নামের এক নারী (স্বামী উজ্জ্বল) দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শত শত মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশা এই ইয়াবা কারবারে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, ব্যবসায়ী পক্ষের লোকজন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে তারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রশাসনের নির্দিষ্ট কিছু মহলকে টাকা দিয়ে এই ব্যবসা পরিচালনা করছে। এমনকি শাহিনুর বেগম তার ছেলে ও ভাগ্নেকে দিয়েও ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফর সিকদার বিষয়টি সরেজমিনে দেখে পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন— “নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না, এখানে যেন এক এলাহি কারখানা। গোপালগঞ্জের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অবিলম্বে তদন্ত করে ইয়াবা ব্যবসার এই সিন্ডিকেট ভেঙে দেওয়া প্রয়োজন।”

এই সংক্রান্ত একটি স্মারক লিপি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ কমিশনার এবং আইজিপির নিকটও প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছে, যাতে গোপালগঞ্জকে মাদকমুক্ত করা যায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সম্ভব হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোপালগঞ্জে প্রশাসনের দোহাই দিয়ে চলছে ওপেন ইয়াবা ব্যবসা!

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫