এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সড়ক জুড়ে খানাখন্দ, রাস্তা পাঁকাকরণের দাবীতে ২ ঘন্টা এলাকাবাসীর সড়ক অবরোধ

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার একটি রাস্তার পাঁচ কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দে জন দূর্ভোগ সৃষ্টি হওয়া ক্ষতিগ্রস্থ সড়ক পাঁকাকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদরের ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারে পঞ্চগড়-আটোয়ারী আঞ্চলিক সড়কের উপর দাড়িয়ে এই অবরোধ ও বিক্ষোভ কর্মসুচী পালন করে তারা। এসময় ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মানুষজন অংশ নেন।
সড়ক অবরোধের কারণে এতে করে প্রায় ২ ঘন্টা পঞ্চগড়-আটোয়ারী সড়কের দুই পাশে আটকা পড়ে শতশত যানবাহন। খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। তবে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি তুললেও সংস্কার করা হয় নি। অতি দ্রুত সংস্কার করা না হলে আগামীতে বৃহৎ কর্মসূচীর ঘোষণা দেয় বক্তারা।
এসময় বিক্ষোভকারীরা বলেন, সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজার থেকে লাঙ্গলগাঁও পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক খান্দা খন্দে ভরা। সড়ক দিয়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী কষ্ট করে যাতায়াত করেন। সড়ক ধরে পাশের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা যেতে পারেন না। কেউ নিজের বাড়িতে ভ্যানে করে যেতে চায় তাহলে ২০ টাকার ভাড়া ১০০ টাকা দিতে হয়। পাশেই লাঙ্গলগাঁও এলাকায় একটি পোল্ট্রি ফার্ম থাকায় তাদের গাড়ি চলাচল করে সড়কটিতে বেশি ক্ষতিগ্রস্থ করেছে। একাধীকবার অভিযোগ করেও গত ১৭ বছরে সড়কটি কেউ সংস্কার করেনি। বর্তমান বর্ষায় সড়ক ধরে কেউ চলাচল করতে পারেনা খানাখন্দেন কারণে।
অবিলম্বে সড়কটি পাঁকাকরণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।
এদিকে পঞ্চগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ঘটনাস্থলে গিয়ে সড়ক পাঁকাকরণের বিষয়ে আশস্ত করেন। সড়কটির পাঁকাকরণে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে বলেও এলাকাবাসীকে আশস্ত করেন। পরে ক্ষতিগ্রস্থ সড়কটি পরিদর্শন করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে সড়ক জুড়ে খানাখন্দ, রাস্তা পাঁকাকরণের দাবীতে ২ ঘন্টা এলাকাবাসীর সড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে: ০১:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫