পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন,বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।আপনারা বিশ্বাস করেনতো।কাজেই আমরা সরকার গঠনের পর আমাদেরকে ধৈর্যের সাথে চলতে হবে।আগে বাংলাদেশে কোন বিচার ব্যবস্থা ছিলনা।বিভিন্ন রকম মিথ্যা মামলা, যখন তখন, যেখানে সেখানে থেকে ধরে নিয়ে গেছে।ভবিৎষতে বাংলাদেশে এরকম কিছু হবেনা। আগামীর বাংলাদেশ হবে কোঠা বিহীন বাংলাদেশ।মেধার বাংলাদেশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় সদর উপজেলা মহিলাদলের সাথে মত বিনিময় অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির এসব কথা বলেন।
তিনি বলেন,আমাদের নেতা তারেক রহমান সাহেব বার বার যে নির্বাচনের ডাক দিয়েছেন। আপনারা বিশ্বাস রাখেন।যে যেটাই বলুক না কেন, যে আগামী ১৪ বছরেও নির্বাচন হবেনা।ইনশাআল্লাহ নেতাদের সাথে যেমন কথা হয়েছে, ফেব্রুয়ারি-এপ্রিলের মধ্যে নির্বাচন হবে।কাজেই আপনারা নির্বাচন নিয়ে নিশ্চিন্তে থাকুন। নির্বাচন নিয়ে কাজ করুন।
মতবিনিময় সভায় ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির মহিলাদল নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন।
বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে নানাভাবে হয়রানির বর্ণনা দেন।বিএনপিকে দমনে আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে তার বিবরণ তুলে ধরেন মহিলাদলের নেতারা।
উদ্ধোধক হিসেবে ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি।এ সময় উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃসাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ,এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,এ্যাডভোকেট রিনা পারভীন,সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান,সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবু।এসময় মহিলাদলসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
















