এখন ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে রাজনৈতিক হয়রানিমূলক ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় প্রায় ৩ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, “গত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির উদ্দেশ্যে এসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আইন মন্ত্রণালয়, সরকারের সদিচ্ছা। বিচার বিভাগ, প্রশাসন বিভাগ ও পুলিশ বিভাগের সহযোগিতায় আমরা ২৮ টি মামলা নিষ্পত্তি করতে পেরেছি।”

তিনি আরও জানান, সরকার পরিবর্তনের প্রায় ৯ মাসের মধ্যে এসব মামলার নিষ্পত্তি করা হয়েছে। তবে অনেকেই জানেন না যে এসব মামলা এখন নিষ্পত্তি হয়ে গেছে। “আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই, এসব হয়রানিমূলক মামলা নিষ্পত্তি হয়ে গেছে।”

সংবাদ সম্মেলনে স্পেশাল পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, এপিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

পঞ্চগড়ে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি

প্রকাশিত হয়েছে: ০৩:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫