পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ জাতীয় পুরস্কার প্রাপ্ত দুইজনকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন পঞ্চগড়।রবিবার দুপুরে জেলা প্রশাসনের হলরুমে তাদের সংবর্ধিত দুইজনের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
সংবর্ধিতরা হলেন, পঞ্চগড় জেলা প্রশাসনে কর্মরত সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক।তামাক নিয়ন্ত্রণে এবছর জাতীয় সম্মাননা পেয়েছেন, তিনি তাকে শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।গত ৩১ মে উসমানী স্মৃতি মিলনায়তনে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
অন্যজন হলেন তেঁতুলিয়ার পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন। তাকে পরিবেশ নিয়ে নিরলস কাজ করার জন্য এবছর তাকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। গত ২৫ জুন ঢাকায় তার হাতে এই পদক তুলে দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক মো: সাবেত আলী।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস,পাবলিক প্রসিটিউটর( পিপি) জেলা জজ কোর্ট পঞ্চগড় অ্যাডভোকেট আদম সুফি জামায়াতে ইসলামি জেলা আমির মাওলনা ইকবাল হোসাইন বক্তব্য রাখেন।
পরে পরিবেশ কর্মী মামুনকে একটি বাই সাইকেল উপহার দেয়া হয়।













