এখন ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিক সাবেক কাউন্সিলর হান্নান সরকারের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮, ২ জন ঢামেকে ভর্তি।

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নাসিক ২১ ও ২২ নং ওয়ার্ডের শাহী মসজিদ হাফিজীবাদ এলাকায় অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের অনুসারী দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হান্নান সরকারের রনি-জাফর গ্রুপ ও বাবু-মেহেদী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছে। গত দুই দিন ধরে ওই দুই গ্রুপের কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং বাকিদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ও বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করছে।
রাত ৯টা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান ছিল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি শান্ত রাখতে টহল জোরদার করা হয়েছে এবং ঘটনাস্থল নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নাসিক সাবেক কাউন্সিলর হান্নান সরকারের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮, ২ জন ঢামেকে ভর্তি।

প্রকাশিত হয়েছে: ০৪:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫