এখন ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে অব্যাহত সেনাবাহিনীর অভিযান, দূরপাল্লার যাত্রীবাহী বাসের ৩ কাউন্টারকে জরিমান

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে মব সন্ত্রাস, অপতৎপরতা ঠেকাতে অব্যাহত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসন কে সাথে নিয়ে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করায় দূর পাল্লার ৩টি বাস কাউন্টারকে পৃথকভাবে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ অভিযানের অংশ হিসেবে প্রথমে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে থাকা দূরপাল্লার যাত্রীবাহী বাসের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। এরপর পঞ্চগড় পৌরসভার শাহ আলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ ও হামজা এক্সপ্রেস নামে তিনটি যাত্রীবাহী বাসের কাউন্টারকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে পৃথকভাবে চার হাজার টাকা জরিমানা করেন পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা। পরে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে গিয়ে টিকিট কালোবাজারি ঠেকাতে ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্য সহ পুলিশ সদস্যরা।
অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা বলেন, ঈদ যাত্রা নির্ভীঘ্ন করতে পঞ্চগড় জেলা প্রশাসক ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বাস কাউন্টার ও রেল স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনা করছি। নিয়ম না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করায় আমরা তিনটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের কাউন্টারকে চার হাজার টাকা জরিমানা করেছি। এবং রেল স্টেশনে এসে যাত্রীদের সাথে কথা বলেছি। সর্বোপরি মব সন্ত্রাস সহ যে সকল অপরাধমূলক কাজ রয়েছে, সেগুলো বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এবং সেনাবাহিনীর সাথে জেলা প্রশাসন একত্র হয়ে কাজ করছে।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জোবায়ের হোসেন বলেন, মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সহ সকল অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে অব্যাহত সেনাবাহিনীর অভিযান, দূরপাল্লার যাত্রীবাহী বাসের ৩ কাউন্টারকে জরিমান

প্রকাশিত হয়েছে: ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫