এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পঞ্চগড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী, চলছে বিশেষ টহল

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে , মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনার সহ বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৩ জুন) দুপুর থেকে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে এই টহল ও নিরাপত্তা মহড়া শুরু হয়। এখন থেকে নিয়মিত জেলাজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে বিশেষ ভাবে শুরু হওয়া এই টহলটি পঞ্চগড় শহর থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন, ধাক্কামারা এলাকা, বোদা উপজেলা শহরের বিভিন্ন এলাকা, দেবীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন এলাকা ও মোড়ে টহল দিয়ে নিরাপত্তা মহড়া চালায় সেনাবাহিনীর সদস্যরা।
এ সময় বোদা ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ও সদস্যরা অংশ নেন।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম বলেন, সেনাবাহিনী বর্তমানে মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনার সহ বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা সব সময় জনকল্যাণে কাজ করছি। এরি ধারাবাহিকতায় নতুন করে কঠোর অবস্থান নেয়া হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পঞ্চগড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী, চলছে বিশেষ টহল

প্রকাশিত হয়েছে: ০৬:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫