এখন ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের বিরোধে ছুরিকাঘাতে কিশোর নিহত

বিশেষ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ খান পায়েল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মো. শামীমের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় নয়াপাড়া লেকের পাড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নয়াপাড়া এলাকা লেকের পাড়  দৃষ্টিনন্দন হওয়ার কারণে এখানে অনেক লোক ঘুরতে আসে, একটু বোনোদনের জন্য। তবে এই এলাকাটিতে একধরনের ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে নাসিক ৭নং ওয়ার্ডের যুবদল নেতা নামধারী রিদয় বাহিনী। এই বাহিনীর সদস্য সাব্বির (২৪) পিতা- ফারুক, আলপিন চোরা বাবুলের ছেলে সহ অনেক মাদক ব্যবসায়ী। মাদক সেবন সহ ডাকাতি, ছিনতাই, ব্লাকমেইলিং সহ হেন কাজ নেই তাদের দ্বারা হয়না।

ঘটনা পর পুলিশ স্থানীয় লোকজন ও সংবাদকর্মীদের উপস্থিতিতি রিদয়ের ব্যবহৃত অফিস রুমের তালা ভেঙে সেখানে সোফায় খুনের আলামত হিসাবে রক্তের দাগ দেখতে পায়। সে স্থান থেকে একটি সামুরাই জব্দ করে পুলিশ।  রিদয়ের অফিস পুলিশ আলামত সংরক্ষণের জন্য তালাবদ্ধ করে রাখে।
ঘটনার পর রিদয় ও তার বাহিনী গাঢাকা দেয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের বিরোধে ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রকাশিত হয়েছে: ০৫:৩৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫