ফয়সাল হাওলাদারঃ কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মনিরুল হক ডাবলু। তাঁর যোগদানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনগণের নিরাপত্তা বৃদ্ধির প্রত্যাশা করেছেন স্থানীয়রা। এদিকে, তাঁর এই যোগদানে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় জানানো হয়, “আমরা বিশ্বাস করি, মনিরুল হক ডাবলু সাহেব তার নতুন দায়িত্ব পালনকালে কেরানীগঞ্জে অপরাধপ্রবণতা কমাতে এবং জনগণের মধ্যে পুলিশ বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি করতে সক্ষম হবেন। আমরা তাঁর সফলতা কামনা করি এবং সর্বদা সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি।”
এছাড়া, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) এর মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদার তার শুভেচ্ছা বার্তায় বলেন, “কেরানীগঞ্জ মডেল থানায় মনিরুল হক ডাবলু সাহেবের যোগদান এলাকার জন্য একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। তিনি তার সুনাম ও দক্ষতার মাধ্যমে সমাজে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় সফল হবেন, এটাই আমাদের প্রত্যাশা।”
এ প্রসঙ্গে, কেরানীগঞ্জের একাধিক স্থানীয় বাসিন্দা জানান, নতুন অফিসার ইনচার্জের যোগদানে তাঁরা আশা করেন, এলাকায় চলমান অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আনতে এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে মনিরুল হক ডাবলু বিশেষ ভূমিকা রাখবেন।
কেরানীগঞ্জ মডেল থানায় মনিরুল হক (ডাবলু) সাহেবের যোগদান এলাকাবাসী ও পুলিশ বাহিনীর জন্য একটি নতুন দিগন্তের সূচনা হতে পারে বলে আশা করা যাচ্ছে। তাঁর নেতৃত্বে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী এবং কার্যকর হবে, এমনটাই বিশ্বাস করেন সাধারণ জনগণ।
শুভেচ্ছান্তে,
মোঃ ফয়সাল হাওলাদার
সম্পাদক- বিডিসি ক্রাইম বার্তা
মহাসচিব, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটি
সিনিয়র ক্রাইম রিপোর্টার, দৈনিক প্রতিদিনের কাগজ













