এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ছাত্রীকে ধর্ষণের  চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে কোচিং সেন্টারে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মোস্তাফিজুর রহমান কে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তার বিরুদ্ধে ভুক্তভোগী স্কুল ছাত্রীর  বাবা পঞ্চগড় থানায় মামলা করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে এমন ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তারা একটি বিক্ষোভ বের করে। এ সময় তারা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দেয়। মিছিলে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।
মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।এ সময় শিক্ষার্থীরা বলেন আমরা  শিক্ষকদের কাছেও নিরাপদ নই। শুধু এই শিক্ষক নয় এমন অনেক শিক্ষক রয়েছেন যারা ছাত্রীদের সাথে এমন আচরণ করেন। এই শিক্ষকের শাস্তি না হলে এমন ঘটনার আবারো পুনরাবৃত্তি হবে। আজ তার সাথে হয়েছে কাল অন্যজনের সাথে হবে।পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার মামলা করেছে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

স্কুল ছাত্রীকে ধর্ষণের  চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ০৭:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫