এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে গভীর রাতে অগ্নিকান্ড, প্রায় ২০/২৫ টি দোকান পুড়ে ছাই

বিশেষ সংবাদদাতাঃ হাইমচরে গভীর রাতে অগ্নিকান্ড ; পুড়ে ছাই ২০ টি দোকান হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে কে ভি এন উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ মার্চ ) দিবাগত রাত প্রায় সাড়ে ১২ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ২০/২৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

পুড়ে যাওয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্তনাদে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। অসহায় হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী একজন ব্যবসায়ী জানান, অগ্নিকাণ্ডে আমার দোকান পুড়ে গিয়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নগদ টাকা ও মালামালসহ দোকান পুড়ে গেছে। ঈদকে সামনে রেখে দোকানে মালামাল উঠিয়েছি। কীভাবে আগুন লেগেছে জানি না।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হাইমচরে গভীর রাতে অগ্নিকান্ড, প্রায় ২০/২৫ টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে: ০৭:৫৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫