এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামী লীগের এক কর্মী গ্রেপ্তার

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ নাশকতা মামলায় বগুড়ার আদমদীঘিতে গোলাপ প্রামানিক (৫৮) নামের এক আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার গোলাপ উপজেলার বাগিচাপাড়ার মৃত-আহাম্মদ প্রামানিকের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বাগিচাপাড়া এলাকা থেকে এজাহার নামীয় আসামী গোলাপ প্রামানিককে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের কর্মী গোলাপকে গ্রেপ্তার করে আদালতে বগুড়া পাঠানো হয়েছে। এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামী লীগের এক কর্মী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৭:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫