এখন ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নানা কর্মসূচিতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৭টায় শহরের নবাববাড়ি সড়ক দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা বিএনপি। এরপর সকাল ১০টায় শহরের দত্তবাড়ী এ্যাজমা কেয়ার এন্ড প্রিভেনশন সেন্টারে ড্যাব বগুড়ার সহযোগিতায় ফ্রি চিকিসৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী, ডা. আসফারুল হাবিব রোজ, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাঈন, জেলা মহিলা দল নেত্রী নাজমা আক্তার প্রমুখ।
এরপর বাদ আছর জেলা বিএনপির আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল, সকাল ১০টায় জেলা ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া এদিন জেলার বিভিন্ন উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নানা কর্মসূচিতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫