এখন ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পঞ্চরূপ এর শীতবস্ত্র বিতরণে উষ্ণতার ছোঁয়া

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের অসহায় দরিদ্র শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্তরে বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন পঞ্চরূপের উদ্যোগে এসব কম্বল ভূক্তভোগীদের মাঝে দেওয়া হয়। আরটিভির পঞ্চগড় প্রতিনিধি মো. হারুন অর রশিদ উপস্থিত থেকে এসব কম্বল ভূক্তভোগীদের হাতে তুলে দেন।

এ সময় সংগঠনটির সভাপতি বদরুদ্দোজা প্রধান সাধারন সম্পাদক লাদিব আলম সহ সাধারন সম্পাদক এহসান রহমান ইরশান সহ সংগঠনের নারী পুরুষ সদস্যরা উপস্থিত ছিল। শতাধিক দরিদ্র অসহায় এবং নদী পাড়ের শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।

এর আগে নদী পাড়ের দরিদ্র শীতার্ত সহ অসহায় শীতার্তদের তালিকা করেন সংগঠনের সদস্যরা। খুজে খুজে জেলা সদরের প্রকৃত অসহায় শীতার্তদের তালিকাভূক্ত করা হয়।
এদিকে কম্বল পেয়ে খুশি শিতার্তরা। কম্বল হাতে সদর উপজেলা বিশমনি এলাকার ফমিলা বেগম (৫০) জানান কম্বলের জন্য রাতে ঘুমাতে পারিনা আজ রাতে নিশ্চিন্তে ঘুমাবো।

সংগঠনটির সভাপতি বদরুদ্দৌজা প্রধান জানান পঞ্চরূপের সদস্যরা সব সময় সেবার ব্রত নিয়ে পঞ্চগড়ে সামাজিক সাংস্কৃতিক এবং সেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে পঞ্চগড়ের একটি বিরাট জনগোষ্টি দরিদ্র শীতার্ত । শীতকাল এলেই তাদের শীত বস্ত্রের অভাবে বিরম্বনায় পড়তে হয় । আমরা বিবেকের তাড়না থেকেই জেলা প্রশাসনের সহযোগীতায় কম্বল বিতরন করছি। এর আগে আমরা কলেজ পড়য়া ছাত্র মিজানুর রহমানের কিডনি রোগের চিকিৎসায় আর্থিক সহযোগীতা দিয়েছি। আগামিতেও আমরা পঞ্চগড়ের মানুষের কল্যানে কাজ করতে চাই।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে পঞ্চরূপ এর শীতবস্ত্র বিতরণে উষ্ণতার ছোঁয়া

প্রকাশিত হয়েছে: ০২:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫