এখন ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা ও বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য পঞ্চগড় জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করছেন।

রোববার (১০ নভেম্বর) বেলা সারে ১২ টায় পঞ্চগড় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। প্রতিবাদ মিছিল শেষে একই স্থানে অবস্থান কর্মসূচী পালন করেন।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছাত্রদল সবসময় মাঠে ছিলো, আগামীতেও থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন

প্রকাশিত হয়েছে: ০১:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪